শুধু গ্রন্থনাম নয়, গ্রন্থের প্রতিটি কবিতাকেও বলা যায় সেলেস্টিয়াল। কবি রাজীব ঘোষ-এর সম্প্রতি প্রকাশিত গ্রন্থ। ৬৪ পৃষ্ঠার গ্রন্থের ৫৬ পৃষ্ঠা জুড়ে আছে ৫৬ টি ভিন্ন স্বাদের কবিতা। শব্দকুহকের কবিতা, বিপ্রতীপ উপস্থাপনের কবিতা, উপমা ও উপমেয়র সমান্তরাল প্রয়োগের কবিতা, ইল্যুশনের কবিতা। এবং প্রতিটি কবিতাই তাই। মনে হয় যেন গ্রন্থনাম অনুসারে কবির গভীর রাতের কপোলকল্পনা, স্বর্গীয় আচ্ছন্নতায় মোড়া এক একটি কবিতা। এবং… শুধু কবিতা নয়, প্রতিটি পঙক্তি, প্রতিটি শব্দযুগলেই যেন পূর্ণ করে দেওয়া হয়েছে শব্দব্রহ্মের ভাঁড়ার। প্রথম ব্লার্বের আরোও একটু বিশ্লেষণী পাঠ সেরে নেওয়া যেতে পারে এই পরিসরে - ‘... রাজীবের শব্দ ব্যবহার বৈচিত্র্য আপনাকে আকৃষ্ট করবেই, বিভিন্ন ভাষার শব্দগুলোকে নিয়ে স্বাধীনভাবে খেলা - এটা কবির আর্ট। ... শব্দের স্বাধীনতা গড়ে তোলেন কবির খেলার মাঠ কিংবা আঁকার ক্যানভাসে। কখনও অতি মসৃণ শব্দের সঙ্গে অতি কর্কশ শব্দের পরিণয় ঘটিয়ে ফেলেন, আবার কখনও একেবারে পরিশীলিত শব্দের সাথে ভীশণ আপত্তিকর শব্দ নিয়েও খেলেন। ... রাজীবের কবিতা বোঝার সুযোগ না দিয়েই অন্য দিকে বাঁক নিয়ে নেয় আর অনায়াসেই পাঠককে খাদের কিনারে দাঁড় করি...
স্বপ্নের ফেরিওয়ালা