এই মুহূর্তে চলন্ত রেলের জানালার পাশে বসে আছি । বাইরে দু ' চোখ জুড়ে সবুজের সমারোহ । বর্ষার আগমনে খুশির জোয়ার বইছে অনন্ত বনানী জুড়ে । নবযৌবন রসে টইটম্বুর সব সোমত্ত গাছগাছালি । ওদিকে উর্ধ্বপানে তাকালেই গুরুগম্ভীর নীলাকাশ জুড়ে নিকষ কালো মেঘের ছোপ । ছেয়ে ফেলছে পুরো আকাশটাকে । ভর বিকেলেই অকাল সন্ধ্যার আগমনি সুর । এরই মাঝে চোখ ঝলসানো বিদ্যুৎ চমক । এই আবহে মনে পড়ে গেল একটি অপূর্ব ভক্তিগীতির কথা । - - - আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন - - - - বলাই বাহুল্য এটি একটি বহুল প্রচলিত শ্যামা সঙ্গীত । এই শ্যামা সঙ্গীতটি যিনি লিখেছেন তিনি এমনি আরো অসংখ্য ভক্তিগীতি তথা মন প্রাণ পাগল করা অজস্র সঙ্গীত , কবিতা ইত্যাদি রচনা করে গেছেন । ভাষা , সাহিত্য , সুর , কল্পনা , প্রেম যাদের অন্তরে তারা এই অমর রচয়িতার রচনায় একদিন পাগল হননি এমনটা অসম্ভব । অথচ কী আশ্চর্য এত কবিতা , এত গানের যিনি স্রষ্টা তাঁর কলম থেকে বেরিয়েছে সাকুল্যে ৪টি গল্প , ৩টি উপন্যাস আর ৬টি নাটক ।...
স্বপ্নের ফেরিওয়ালা