এই
মুহূর্তে
চলন্ত রেলের জানালার পাশে বসে আছি। বাইরে দু'চোখ জুড়ে সবুজের সমারোহ। বর্ষার আগমনে খুশির জোয়ার বইছে অনন্ত বনানী জুড়ে। নবযৌবন রসে টইটম্বুর সব সোমত্ত গাছগাছালি।
ওদিকে উর্ধ্বপানে তাকালেই গুরুগম্ভীর নীলাকাশ জুড়ে নিকষ কালো মেঘের ছোপ। ছেয়ে ফেলছে পুরো আকাশটাকে। ভর বিকেলেই অকাল সন্ধ্যার আগমনি সুর। এরই মাঝে চোখ ঝলসানো বিদ্যুৎ চমক।
এই আবহে মনে পড়ে গেল একটি অপূর্ব ভক্তিগীতির কথা।
- - - আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন - - - -
বলাই
বাহুল্য এটি একটি বহুল প্রচলিত শ্যামা সঙ্গীত। এই শ্যামা সঙ্গীতটি যিনি লিখেছেন তিনি এমনি আরো অসংখ্য ভক্তিগীতি তথা মন প্রাণ পাগল করা অজস্র সঙ্গীত, কবিতা ইত্যাদি রচনা করে গেছেন।
ভাষা, সাহিত্য, সুর, কল্পনা, প্রেম যাদের অন্তরে তারা এই অমর রচয়িতার রচনায় একদিন পাগল হননি এমনটা অসম্ভব। অথচ কী আশ্চর্য এত কবিতা, এত গানের যিনি স্রষ্টা তাঁর কলম থেকে বেরিয়েছে সাকুল্যে ৪টি গল্প, ৩টি উপন্যাস আর ৬টি নাটক।
অবাক ব্যাপার হলো এটাই যে যৌবনে এই অমর স্রষ্টার প্রতিটি গল্প, উপন্যাস আমি গোগ্রাসে গিলেছি একাধিক বার। পড়ে পড়ে আশ মিটত না আমার। তাঁর গানে পাগল হয়ে যেত হৃদয়। 'শিউলি মালা', 'রিক্তের বেদন' এখনও বেদনা জাগায় মনে।
তাঁর রচনা সমগ্র এখনও সযতনে সাজিয়ে রাখি হৃদয়ে। আজ জন্ম দিনে ভীষণ ভাবে মনে পড়ছে বাঙালির মনের মণিকোঠার স্থায়ী বাসিন্দা কবি কাজী নজরুলকে। হৃদয়ের গরজটাকে তাই বিলিয়ে দিলাম শ্রদ্ধাঞ্জলি হিসেবে।
ওদিকে উর্ধ্বপানে তাকালেই গুরুগম্ভীর নীলাকাশ জুড়ে নিকষ কালো মেঘের ছোপ। ছেয়ে ফেলছে পুরো আকাশটাকে। ভর বিকেলেই অকাল সন্ধ্যার আগমনি সুর। এরই মাঝে চোখ ঝলসানো বিদ্যুৎ চমক।
এই আবহে মনে পড়ে গেল একটি অপূর্ব ভক্তিগীতির কথা।
- - - আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন - - - -
ভাষা, সাহিত্য, সুর, কল্পনা, প্রেম যাদের অন্তরে তারা এই অমর রচয়িতার রচনায় একদিন পাগল হননি এমনটা অসম্ভব। অথচ কী আশ্চর্য এত কবিতা, এত গানের যিনি স্রষ্টা তাঁর কলম থেকে বেরিয়েছে সাকুল্যে ৪টি গল্প, ৩টি উপন্যাস আর ৬টি নাটক।
অবাক ব্যাপার হলো এটাই যে যৌবনে এই অমর স্রষ্টার প্রতিটি গল্প, উপন্যাস আমি গোগ্রাসে গিলেছি একাধিক বার। পড়ে পড়ে আশ মিটত না আমার। তাঁর গানে পাগল হয়ে যেত হৃদয়। 'শিউলি মালা', 'রিক্তের বেদন' এখনও বেদনা জাগায় মনে।
তাঁর রচনা সমগ্র এখনও সযতনে সাজিয়ে রাখি হৃদয়ে। আজ জন্ম দিনে ভীষণ ভাবে মনে পড়ছে বাঙালির মনের মণিকোঠার স্থায়ী বাসিন্দা কবি কাজী নজরুলকে। হৃদয়ের গরজটাকে তাই বিলিয়ে দিলাম শ্রদ্ধাঞ্জলি হিসেবে।
Comments
Post a Comment