Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ১০২

বিষয় ভাবনার আধারে কাব্যগ্রন্থ - ‘ঈশান বাংলা’

কবি , লেখকের প্রথম প্রকাশিত গ্রন্থ । প্রথম প্রেমের মতোই এর আকর্ষণ , দোলাচল । হৃদমাঝারে প্রথম সন্তান লাভের মতোই টগবগে উত্তেজনা । প্রাপ্তি , অপ্রাপ্তির শঙ্কা , সম্ভাবনা । সব মিলিয়ে এক দুরন্ত পরিঘটনা । ‘ ঈশান বাংলা ’ কবি বিপ্লব গোস্বামীর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ । গ্রাম বরাকের প্রত্যন্ত জনপদে বসে নিরলস কাব্যসাধনায় রত এই কবি আজ উপত্যকায় এক পরিচিত নাম । ৬৪ পৃষ্ঠার এই গ্রন্থের মোট ৫৬ পৃষ্ঠা জুড়ে রয়েছে সমসংখ্যক কবিতা। একটির বাইরে সব ক’টি কবিতা ছন্দে লিখা। অন্ত্যমিল ছন্দ। বলাই বাহুল্য কবিদের প্রথম কাব্যগ্রন্থ বেশির ভাগ ক্ষেত্রেই অমন হয়। আসলে ছন্দই তো মানুষের মনকে কবিতার প্রতি আকর্ষিত করে। তাই কবিতা মানেই ছন্দ - এমন একটা প্রাথমিক ধারণা গড়ে ওঠে সুপ্ত মননে। বিপ্লবের কবিতায় কাব্য সুষমা কিংবা কাব্যময়তার চেয়ে বিষয় বৈচিত্র্যের পাল্লা ভারী। কল্পনাকে ছাপিয়ে গেছে বাস্তবের জীবনযাত্রা। তাই বর্ষবরণ থেকে শুরু করে উৎসবাদি, মহান ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, পারিপার্শ্বিক ঘটনাবলির প্রতিক্রিয়া এসব অনুষঙ্গই প্রকট হয়েছে স্বাভাবিক কারণেই। মাতৃভাষা, মাতৃভূমির প্রতি কবির দুর্নিবার শ্রদ্ধা ও ভালোবাসা বাঙময়...