Skip to main content

Posts

Showing posts with the label অন্যান্য রচনা ৮

আমাদের মানুষ - 'ভূপেন-দা’

মহাভারতের চরিত্র ভীষ্মকে আমরা ‘ গঙ্গাপুত্র ’ বলে জানি। কিন্তু আমাদের এই রাজ্যের একজন রক্তমাংসের মানুষও যে সুরের লালিত্যে উদাত্ত কণ্ঠে গেয়ে গেছেন - ‘ গঙ্গা আমার মা …’ তা কি আমরা ভুলতে পারি ? বস্তুত আমরা যারা ষাট থেকে আশির দশকে জন্মেছি , আমাদের কৈশোর যৌবনে এই গান আমাদের বুকে লহর তুলত , আমাদের মননে গুঞ্জন তুলত নিরন্তর। দেশের গুটিকয় নদের মধ্যে একটি বয়ে চলেছে আমাদের রাজ্যের বুক চিরে। এই মহাবাহুর পাড়ের সুসন্তান  ভূপেন হাজরিকা গেয়েছেন - ‘ গঙ্গা আমার মা , পদ্মা আমার মা। আমার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা। একই আকাশ , একই বাতাস - এক হৃদয়ের একই তো শ্বাস। দোয়েল-কোয়েল পাখির ঠোঁটে একই মূর্ছনা … । ’ গানের কথা যেমন , তেমনি সুর আর স্বরের মাধুর্যে এই গান জায়গা করে নিয়েছিল এবং আজও নেয় এপার ওপারের বাঙালি-হৃদয়। অসম-বাংলার গ্রামে শহরে প্রতিটি বাঙালির ঘরে ঘরে এক বিশ্বজনীনতার আবহ গড়ে তুলেছিল এই গান। ভূপেন হাজরিকার নাম তখন আমাদের মুখে মুখে। পরবর্তীতে ভাষা-ধর্মের মেলবন্ধনে তাঁর অবদান আমরা জেনেছি। জেনেছি ভূপেন-দা একান্তই ‘ আমাদের মানুষ ’ । তাঁর গান , তাঁর জীবনধারা আমাদের বাধ্য করেছে সংকীর্ণতার গণ্ডিকে...