Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৯৬

এ সোনার মাটি

কবিতাই পারে আস্ত একটি পাহাড় কিনতে ছিনিয়ে নিতে নদীর মালিকানা এ সোনার মাটি মানুষে মানুষে গিয়েছে ভরি মেয়েটি কোথায় রাখবে দু'টি পা ? চোখে তার অধরা স্বপ্নসুখ হাতছানি দেয় একটুকু অভিলাষ নিজেই কিনবে নিজের স্বপ্ন মৃদুভাষ।   কেউ আড়াল থেকে বাড়ায় হাত কেউ সামনে দাঁড়িয়ে দেখায় পথ স্থবির দাঁড়ায় মেয়েটি এক চিলতে পথ নেই আজ সব পথ গিয়েছে ভরি অগণিত মানুষের পদচিহ্ন ধরি।   আজ তৃতীয়া চাঁদের মতো স্বপ্নমায়ায় কে যেন আকাশচুম্বী দশ দিকে চায় নদী পেরিয়ে পাহাড় ডিঙিয়ে   রোদ ঝড় বৃষ্টি পথে বেপরোয়া   স্বপ্নিল চোখ নিয়ে আসমানি স্বপ্নে আকাশ ছুঁতে চায়।