Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক ২৫-১২-২০২১

আলোচনাময় এক সংগ্রহযোগ্য ছোট পত্রিকা - গবেষণাধর্মী ‘প্রবাহ’

'মাত্র কয়েক মাসের ব্যবধানে গোটা পৃথিবী আবার করোনা অতিমারির কবলে পড়ল। - - - - - ক্ষতির কথা নতুন করে বলার নয়। ক্ষতি হয়নি কোন ক্ষেত্রে ? সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রও বাদ যায়নি। প্রবাহ প্রকাশেও তাই বিস্তর বাধা অতিক্রম করতে হয়েছে। যারা লিটল ম্যাগাজিন করেন তারা এক ঘোরের মধ্যে পড়ে যান। সময় মতো সংখ্যা প্রকাশ করতে না পারলে তাদের উৎকণ্ঠার শেষ থাকে না। সন্তান ভূমিষ্ট না হওয়া পর্যন্ত প্রসূতি মায়ের উৎকণ্ঠা যেমন লেগে থাকে।’ এভাবেই পৃষ্ঠাজোড়া সম্পাদকীয়তে প্রকাশ পেয়েছে পোড় খাওয়া সম্পাদক আশিসরঞ্জন নাথ-এর দায়বদ্ধতা ও গরজ। এহেন সম্পাদকের সম্পাদনায় ইতিমধ্যে বহু মাইলস্টোন পেরিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে গবেষণাধর্মী সাহিত্য পত্রিকা ‘প্রবাহ’-এর ৩৪ বর্ষ, সংখ্যা ১। অক্টোবর ২০২১, আশ্বিন ১৪২৮। এবারের অভিনব বিষয় হলো ‘আলোচনা ও একগুচ্ছ গল্প’। বিষয় বৈচিত্রে, অভিনবত্বে ‘প্রবাহ’ সতত ভাস্বর। এবারেও ব্যতিক্রম হলো না এবং ‘গবেষণাধর্মী’ তকমাটি বজায় রইল পুরো মাত্রায়। এ সংখ্যায় রয়েছে মোট ১৯টি গ্রন্থ আলোচনা যা পাঠকদের সঙ্গে গড়ে তুলেছে এক অজানা বিশ্বের পরিচিতি। ‘প্রবাহ’ এক্ষেত্রে একটি মোক্ষম সেতুর ভূমিকায় অবতীর্ণ। এই স্বল্প প...