Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৬৮

কবিতাপথের যাত্রী

কে তুমি তামসরাতে লিখিয়েছিলে প্রথম কবিতা ? কার অবয়ব সাধনায় বসে এসেছিল কবিতা , এই অবেলায় কোথায় বা সেই প্রথম কবিতা খাতা ? আজকের এই যাত্ৰা তো শুধু সেই সূত্ৰেই গাঁথা নিভৃত বেলার নীরব সাথি আমার কবিতা , গাথা।   বহু পথ হাঁটিয়াছি আমি , তবু শূন্যঘরের পথিক নীরব নক্ষত্রলোক রয়েছে সাক্ষী আমি পদাতিক। ঝুলিতে আমার শূন্য কবিতা আমি জানি তা ঠিক আমার শুধু তুমি আছ জানি আর আছে দশ দিক।   তাই তো আমার এদিক ওদিক ঘোরাঘুরি শুধু সার রিক্ত ভাড়ার , জীবন্তে মৃত - শূন্য অন্ত:সার। আমার যা আছে তার সবটুকু একান্তই তোমার তুমিই আমার পূর্ণ আকাশ আমি আজও নিরাধার।