শীতকাতুরে রাতের যাবতীয় নৈঃশব্দ্য ভেঙে মাঝে মাঝেই কে যেন ডাক দিয়ে যায় , এ আকুল আহ্বান আধো অচেতন দেহে অতীত খুঁড়ে খুঁড়ে আনে যত বিলুপ্ত আলাপন তিন কাল মিলে উত্তাল আলোড়ন । বারান্দা জুড়ে চাঁদের মায়াবী আলো ছড়িয়ে যায় একরাশ ভীত বিহ্বল বেদন । পূর্ণিমা রাতের আলোক মাড়িয়ে উঠে আসে নতুন সুখ , অগুনতি সব চাঁদপানা মুখ । আজো কেউ চাঁদ হয়ে জোছনা ছড়ায় গায়ে কেউ হারিয়ে গেছে কাশবন আর বাঁশবনের ফাঁকে কেউ সরে গেছে শত যোজন দূরে কলঙ্ক কথার দায়ভার বয়ে বয়ে। আজো কেউ উদ্ভাসিত আলোয় পথ দেখায় আঁধার রাতে, আশার পথে। আজও এক চাঁদ নীরব অভিমানে আকাশ জুড়ে আলো করে রয় অনাদি অনন্ত পথে প্রজঙ্ক থেকে প্রজন্ম জুড়ে স্মৃতির পসরা নিয়ে জীবন সরণি জুড়ে শেষ পারাণির কড়ি হয়ে।
স্বপ্নের ফেরিওয়ালা