প্রত্যেক কবির কাব্যসুষমায় - এমনকি - প্রতিটি কবিতারও এক আলাদা নির্যাস থাকে । এখানে শৈলীর কথা বলা হচ্ছে না । বলা হচ্ছে না কবিতার বিষয়ের কথাও । কবিতার অন্দরে থাকে এক গভীর কাব্যময়তা । যে কাব্যিকতার অনিঃশেষ ধারা । তাই প্রতিটি কবিতার শরীর চুঁইয়ে পড়ে এক স্বতন্ত্র নির্যাস । ‘ পঞ্চনির্যাস ’ - নামকরণটি তাই আক্ষরিক অর্থে কবিতার ক্ষেত্রে মানানসই না হলেও কবির ক্ষেত্রে একশো ভাগ সফল । ভিন্ন ভিন্ন নির্যাসে বিন্যস্ত পাঁচজন কবির কাব্য সংকলন - পঞ্চনির্যাস । বাংলার আধুনিকোত্তর কাব্য জগতে পরিচিত নাম পাপিয়া সাধুখাঁ এবং ভাস্বর দে। এই দুই কবির দশটি করে কবিতাগুচ্ছকে প্রথম ও শেষে রেখে মাঝে আরোও তিনজন কবির সমসংখ্যক কবিতার সমাহার এই সংকলন। প্রত্যেকের দশটি করে কবিতা থাকায় পাঠশেষে কবিদের কাব্যশৈলীর সাথে পাঠকের পরিচয় গড়ে ওঠে যথাযথ। শেষ প্রচ্ছদে কবিদের সংক্ষিপ্ত পরিচিতি সূত্রে উঠে আসে এক ব্যতিক্রমী তথ্য। বাংলা বিষয়ে আনুষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়েও উচ্চশিক্ষিত এই পঞ্চকবি শুধু কবিতাকে ভালোবেসেই কবিতার আঙিনায় বিচরণ করছেন দৃপ্ত পদক্ষেপে। সংকলনটির সম্পাদক পাপিয়া সাধুখাঁ। স্পাইনে এমনটা থাকলেও মলাটে (প্রথম প্রচ...
স্বপ্নের ফেরিওয়ালা