প্রত্যেক কবির কাব্যসুষমায় - এমনকি - প্রতিটি কবিতারও এক আলাদা নির্যাস থাকে। এখানে শৈলীর কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে না কবিতার বিষয়ের কথাও। কবিতার অন্দরে থাকে এক গভীর কাব্যময়তা। যে কাব্যিকতার অনিঃশেষ ধারা। তাই প্রতিটি কবিতার শরীর চুঁইয়ে পড়ে
এক স্বতন্ত্র নির্যাস।
‘পঞ্চনির্যাস’ - নামকরণটি তাই আক্ষরিক অর্থে কবিতার ক্ষেত্রে মানানসই না হলেও কবির ক্ষেত্রে একশো ভাগ সফল। ভিন্ন ভিন্ন নির্যাসে বিন্যস্ত পাঁচজন কবির কাব্য সংকলন - পঞ্চনির্যাস। বাংলার আধুনিকোত্তর কাব্য জগতে পরিচিত নাম পাপিয়া সাধুখাঁ এবং ভাস্বর দে। এই দুই কবির দশটি করে কবিতাগুচ্ছকে প্রথম ও শেষে রেখে মাঝে আরোও তিনজন কবির সমসংখ্যক কবিতার সমাহার এই সংকলন। প্রত্যেকের দশটি করে কবিতা থাকায় পাঠশেষে কবিদের কাব্যশৈলীর সাথে পাঠকের পরিচয় গড়ে ওঠে যথাযথ। শেষ প্রচ্ছদে কবিদের সংক্ষিপ্ত পরিচিতি সূত্রে উঠে আসে এক ব্যতিক্রমী তথ্য। বাংলা বিষয়ে আনুষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়েও উচ্চশিক্ষিত এই পঞ্চকবি শুধু কবিতাকে ভালোবেসেই কবিতার আঙিনায় বিচরণ করছেন দৃপ্ত পদক্ষেপে। সংকলনটির সম্পাদক পাপিয়া সাধুখাঁ। স্পাইনে এমনটা থাকলেও মলাটে (প্রথম প্রচ্ছদে) ‘সম্পাদিকা’ বলে লিখা আছে। ব্লার্বে কবিদের আকাঙ্ক্ষার শব্দোচ্চারণ - ‘পঞ্চনির্যাস যৌথ কাব্যগ্রন্থটি আমাদের স্বপ্নপ্পূরণের পথ। এখানে আছে আবেগ, অনুভূতি, ইচ্ছের ডানায় ভর করে আগামীকে ছোঁয়ার আশা। প্রেম, বিরহ, পরিণতির মতো সুখানুভূতিগুলির পরিণত পন্থা। পাঠকের মনে ভাবনার তরঙ্গ বেয়ে এ সকল অনুভূতি যাবে বয়ে হৃদয়ের গহিনে।’ কোলকাতা বইমেলা ২০২২-এ প্রকাশিত এ সংকলন গ্রন্থের প্রকাশক সৌরভ বিশাই, নিবেদক শব্দ সাঁকো। ভিতরের বিস্তৃত কাব্যভাবনার প্রেক্ষাপটে প্রতীকী প্রচ্ছদ এঁকেছেন সন্তু কর্মকার।
অন্দরে প্রথম দশটি কবিতা সম্পাদক পাপিয়া সাধুখাঁর। স্মৃতি, অনুভব, নস্টালজিয়ার আবেশে লিখা কবিতাগুলি দাগ কাটে পাঠক মনে। কিছু কবিতায় ছন্দের ব্যবহারও লক্ষ্যণীয় -
বৃষ্টি নামুক বৃষ্টি নামুক
শহর জুড়ে বৃষ্টি নামুক।
অভিমান সব জমা পাথর
এবার তবে একটু ভিজুক। (কবিতা - বৃষ্টি নামুক)।
কিংবা -
কখনো বা আকাশ দেখি, আমার চোখে ফিকে রং...
সেই আকাশেই তোমার ঘুড়ি, সঙ্গী খোঁজে যখন তখন। (কবিতা - ব্যবধান)।
বিশেষ দু’টি কবিতা - অন্তহীনে, ঘুম।
এর পর আছে কবি পিয়ালী রায় কুণ্ডুর দশটি কবিতা। তাঁর কবিতায় প্রকৃতির রূপ-রস-গন্ধের সাথে আশা-ভালোবাসার পাল্লা ভারী।
যদি এমনটি হতো...
প্রথম থেকে শুরু করি জীবন...
নতুন করে সাজাই জীবনের পাতা। (কবিতা - ইচ্ছেডানা)।
সারাটি দিনের মাঝে সোনালি ওই ক্ষণটুকু,
ফাগুন জাগায় মনে প্রাণে, লিখে যাব পূর্ণতার এক গল্প ... (কবিতা - পূর্ণতা পেতে চাই)।
বিশেষোল্লেখে থাকছে - অনুপম জোছনা, পশ্চিমী বারান্দা।
তৃতীয় পর্বের কবি আইভি ধর। আইভির কবিতায় অনুভব আর অনুভূতির প্রকাশ প্রোজ্জ্বল। কবিতায় শব্দের জাগলারি লক্ষ করার মতো। প্রথম দু’টি কবিতায় ‘নক্ষত্র’ শব্দের বহুল ব্যবহার কবি জীবনানন্দকে স্মরণ করায়।
একটা শব্দ রাখো,
জল ফড়িং-এর পিঠের উপর...
একটা স্বপ্ন আঁকো। (কবিতা - বুকের কাছে জ্বালিয়ে রাখো)।
কথা রাখার কোনো ছিল না কথা...
জানতাম, কথারা থাকে না কোথাও। (কবিতা - হারিয়ে যায় কথা)।
বিশেষ লাগা দু’টি কবিতা - হঠাৎ এলে, আমাকে পেলাম।
পরবর্তী কবি সঙ্গীতা ব্যানার্জী। তাঁর কবিতায় ভিন ভাষার শব্দসমূহের বহুল ব্যবহার লক্ষ করা যায়। কাব্যময়তাকে ছাড়িয়ে গেছে সপাট শব্দের প্রক্ষেপণ। ছন্দ এসে ধরা দিয়েও যেন হারিয়ে যায়। বাস্তব শব্দেরা জেগে থাকে অতন্দ্র প্রহরীর মতো।
ভালোবাসার গন্ধতে শর্তের অসুখ ধরেছে !
রোজ ধোঁয়া ওঠা চায়ের চুমুক ডিপ্রেশন নামাচ্ছে,
রোজ খুন হচ্ছে বেঁচে থাকার সম্ভাবনা। (কবিতা - বেকার জীবনী)।
মৃত্যু থেকে বিচরণ...
তার আঙ্গিকে আঙ্গিকে ভাষা,
আশ্রয় থেকে প্রতিবাদ;
প্রেম থেকে হিংস্রতা। (কবিতা - ভাষার কুর্নিশ)।
উল্লেখনীয় কবিতার মধ্যে আছে - অন্য প্রেম, শীতল পরাগ।
শেষ পর্বের কবি ভাস্বর দে। প্রকৃতি আর স্বপ্নময়তা ফুটে উঠেছে তাঁর অধিকাংশ কবিতায়। ‘মোর’, ‘মোরা’, ‘ছিলেম’, ‘ফুরায়ে’ জাতীয় আধুনিক কবিতায় সচরাচর অব্যবহৃত কিছু কাব্যিক শব্দ বহুল ব্যবহৃত হয়েছে তাঁর কবিতাগুলিতে। ছন্দে, শব্দে কিছু ঘোর লাগা কবিতা কবির সম্পদ।
সাদা মেঘে ভেসে কোন বলাকায়
কীসের খবর ছড়ায় নীলে
আবছায়া মন খুশির ফাগুন
আবেশ ছড়ায় পলাশ ফুলে ...... (কবিতা - মন)।
পথে পথে যেতে কোন সংকেতে
ডাকে দিগন্তের নীলাকাশ ...
... কত ভুল ভাঙলে হয় রাগিনী ?
সেই ভেবে ভেবে আমি হয়েছি উদাস।। (কবিতা - নাগপাশ)।
বিশেষ দু’টি কবিতা - ফুলবামা, স্বপ্ন।
নিখুঁত অক্ষর, শব্দ ও পঙ্ক্তি বিন্যাস। বানান ভুলের আধিক্য পরিলক্ষিত হলেও সব মিলিয়ে এক বৈচিত্র্যময় সংকলন। ঘন ঘন রূপান্তরিত নির্যাসে পঠনসুখের সংকলন - ‘পঞ্চনির্যাস’।

বিদ্যুৎ চক্রবর্তী।
‘পঞ্চনির্যাস’
সম্পাদক - পাপিয়া সাধুখাঁ
মূল্য - ১২০ টাকা
যোগাযোগ - ৯০৯১৪৯৮৭২৪
সম্পাদক - পাপিয়া সাধুখাঁ
মূল্য - ১২০ টাকা
যোগাযোগ - ৯০৯১৪৯৮৭২৪

Comments
Post a Comment