শব্দেরা খেলা করে মৃত্যু ভাবনায় কল্পকথার পাহাড় জমে অন্তরে অন্দরে এ দীর্ঘ জীবনে এত কথা হয়নি বলা। প্রতিটি ঘাটে মরে গিয়ে ফের জেগে ওঠে নদী - নতুন করে ক্ষয়ে ক্ষয়ে। নতুনের হাত ধরে খসে পড়ে রূপযৌবন পড়ে থাকে সব ভোকাট্টা ফানুস। অথচ ফানুস ঘিরে কত ঘটা দেমাক কথার, নীরব প্রত্যাখানের। কত রাতজাগা ইতিবৃতের অকালমৃত্যু কত অসার কথামালার সমাপন শেষে কেউ সং সেজে পাড়ি দেয় সংসারে কেউ সংসার যাপন শেষে বৃক্ষ হয়ে থাকে। যে শাখায় ফুটতো রোজ কথার পারিজাত বৃক্ষচ্যুত সেই শাখাটি আজ ভেসে চলে নদীর জলে খেলাপি কথার অপরাধ বয়ে বয়ে ঘাটের পরে ঘাট পেরিয়ে মৃত্যু মাড়িয়ে ক্ষয়ে ক্ষয়ে।
স্বপ্নের ফেরিওয়ালা