আমার স্বপ্ন আমার স্বপ্ন সুপুরি পাতায় পিছলে পড়া আমার স্বপ্ন গাঙের উপর সাঁকোয় চড়া আমার স্বপ্ন ধানের ছড়ায় সোনালি আভা আমার স্বপ্ন গেঁয়ো পথের তরল লাভা আমার স্বপ্ন নামতা পড়ার সুরের ধ্বনি আমার স্বপ্ন কাঁঠাল পাতার ছবিখানি আমার স্বপ্ন পথের শেষের অধ্যয়ন আমার স্বপ্ন শেষ প্রহরের ফুল চয়ন আমার স্বপ্ন ভবিষ্যতের রঙিন আশা আমার স্বপ্ন দূরদূরান্তে হাওয়ায় ভাসা আমার স্বপ্ন বন্ধু বদল, গজল-মিড় আমার স্বপ্ন বাবুই পাখির স্বপ্ননীড় আমার স্বপ্ন অনন্তকাল অপত্য সুখ আমার স্বপ্ন অর্ধ আকাশ, চাঁদপানা মুখ আমার স্বপ্ন ভাঙল যখন ভোরবেলায় অবসাদ আর একাকিত্ব- দোরগোড়ায়। - - - - - - -
স্বপ্নের ফেরিওয়ালা