Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৩৬

ছোঁব না তোমাকে

রাত গভীর, এবার আমি ঘুমোতে যাব ঘুমানোর আগে খানিকটা সময় ধরে আমি তোমার কথা ভাববো তোমাকে খুঁজবো এ সময়, আমার একান্ত সময় শুধু আমি আর তুমি। তোমাকে দেখতে চাইব, সামনে থেকে কথা বলব খানিক, ছোঁব না তোমাকে কী কথা বলবো ? জানি না এখন আমি তোমার হবো তুমি যা বলবে তাই শুনবো জুড়াবে প্রাণ - তুমি এখন ধীরে ধীরে আমার হতে থাকবে - রাত পাখি হয়ে। ঘুমের অতলে তলিয়ে যাওয়ার আগে আবারো একরাশ হতাশা আমাকে আচ্ছন্নতায় ভরিয়ে দেবে অদেখার নিত্য নিরাশা - খানিক এপাশ ওপাশ - আর ঘুমশেষে আরেক প্রত্যাশার ভোর।