যেখানেই পা রাখি সেখানেই মরিচীকা শুধু। একরাশ ধুলো এসে , মলিনতা এসে আমাকে ঢেকে দেয় আশিরনখ , কোথা বসে জুড়াই হৃদয় , বুক ভরে নিই শ্বাস - বলতে পার বাতিঘর ? গড়ে ওঠার আগেই হারিয়ে যায় স্বপ্নেরা কেউ এসে তছনছ করে দেয় ভিত , আমি ফিরে আসি সেই পথে , যে পথের ধারে আছে কিছু চেনা অবয়ব। আর আছে ভগ্ন হৃদয়ের নির্মোহ কিছু লালিত স্বপ্ন - যে স্বপ্ন স্বপ্ন হয়েই থেকে যায় অনাদি অনন্ত কাল - তোমার মতো। আমি রোজ রাতে বিনির্মাণে প্রশ্নে প্রশ্নে নিজেকেই করি ক্ষতবিক্ষত। রাতজাগা পাখি এসে আমার শায়িত দেহে খুঁজে ফেরে সুখ-সম্পদ ব্যর্থ প্রহর শেষে - শেষ রাতে রোজ এসে কেউ অমল ধবল সাদা চাদরে , অমলিন ভালোবেসে ঢেকে দেয় আমার শায়িত স্বপ্নশব।
স্বপ্নের ফেরিওয়ালা