Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত দৈনিক যুগশঙ্খ গুয়াহাটি ২৭-০৯-২০২১

বাইব না মোর খেয়াতরী এই ঘাটে

কেউ কেউ এমনও বেঁচেবর্তে থাকেন, যাঁকে নিয়ে কলম ধরতেই হয়। আগেই লিখেছিলাম সেই  রবীন্দ্রনাথ ,  সেই নকল বুঁদিগড় আর সেই একা কুম্ভের  কাহিনি। এক সময় কালের করাল ধারায় স্তব্ধ হয়ে যায় একা কুম্ভেরও যাবতীয় প্রতিরোধ, যাবতীয় লড়াই।      জীবনের অমোঘ সত্যের আরেক নাম মৃত্যু। সেই মৃত্যু এসে ছিনিয়ে নিয়ে গেল আমাদের একান্ত আপন ভুবনের এক নিরলস সাহিত্যপূজারি, নক ল বুঁদিগড়েরই মতো আমাদের প্রতিবেশী এক রাজ্য নাগাভূমি বা নাগাল্যাণ্ড -এর   সেই একা কুম্ভ ,  নাগাভূমির বাংলা চর্চার একমেবাদ্বিতীয়ম কবি, সাহিত্যিক, প্রবন্ধকার  শ্রী দেবাশিস দত্ত কে । ধর্মমূলক ছবির বদলে যাঁর বৈঠকখানার মূল বহির্গমন দরজার উপরে স্রোতের বিপরীতে সসম্মানে  বিরাজিত ছিলেন  কথাসাহিত্যিক শরৎচন্দ্র - সাহিত্যে তাঁর আত্মোৎসর্গ সহজেই অনুমেয়। সাহিত্য চর্চার স্থান এই বৈঠকখানার বাকি দেয়াল অবধারিতভাবেই রবীন্দ্রময়। বলতে গেলে রবীন্দ্র ছায়ায় আচ্ছাদিত এই নিবেদিত প্রাণ সাহিত্যিক কী অসীম একাগ্রতায় যে সাহিত্যের এই অখ্যাত, নির্জন ভুবনে বসে রচনা করেছেন অফুরন্ত সব প্রাণবন্ত সাহিত্য, গভীরে প্রবেশ না করলে তা বু...