একটি কবিতা দেবেন দাদা- সাত-আট লাইন কিংবা দশ, বারো। নির্ধারিত সময়সীমা। বিষয় - অমুক। অনুরোধ কখন আবদারে এসে দাঁড়ায় ? যখন সম্পর্কটা বাহ্যিক থেকে পৌঁছে যায় আত্মিক বাঁধনের গেরোয়। অথচ নিক্তি ধরে কি আর কবিতা আসে ? কেউ বলে না একটা কবিতা দিন - বিষয় উন্মুক্ত, পঙ্ক্তিসংখ্যা অসীম। তবু আবদারে নত আমি রাত জেগে কবিতা লিখি আকছার।
স্বপ্নের ফেরিওয়ালা