Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক পত্রিকা ০৮-০৮-২০২১

বন্দিত বনসাই

একটি জীবন - বনসাই জীবন শখ আহ্লাদ কেটেছেঁটে চলে যেতে হয়। পেছনে পড়ে থাকে জন্মভিটে শেকড় বলতে প্রায় কিছুই থাকে না আর। এক দল উন্মাদ থাকে - হিংস্র পশু - যারা   উপড়ে ফেলতেই জানে শুধু চিরদিন।   মূলোৎপাটিত পথে আগাছার মতো থরে থরে পড়ে থাকে   এমনি কত সতীর্থ , দোসর। পথে দু ' চার কথার কুশল বিনিময় - শূন্য থেকে গড়ে ওঠে নতুন পরিচয় এর পর একত্রবাসের অঙ্গীকারে   নতুন ঠিকানার সন্ধান।   তবু হয় কি একত্রবাস ? কেউ জানে না।   হারিয়ে যেতে যেতে অবশেষে থিতু হওয়া   নতুন মাটির নতুন ভিটে জুড়ে   অনন্ত কালের ফেলে আসা ভালোবাসা।   প্রোথিত হয় ভালোবাসা - ছড়ায় প্রজন্মে আবার প্রশাখা ছড়ায় নতুন শেকড় মাঝে মাঝে পশ্চিম আকাশে   জমাট বাঁধে নতুন কালো মেঘ ,   তবু অটল থাকে উত্তরসূরী বনসাই।   শক্ত শেকড় এবার অটুট থাকে জোর পূর্বসূরীর আশীর্বাদে সৃষ্টি হয় না আর কোনও নতুন এক্সোডাস্।   প্রজন্মান্তরে দুর্ভাগা সে বনসাই এখন শাখা প্রশাখায় উত্থিত এক   আস্ত মহীরুহ - নন্দিত , বন্দিত।