শ্রদ্ধার্ঘ - মহেন্দ্র সিং ধোনি ও কিছু ক্রিকেটীয় আত্মকথা না , কিম্ভূতকিমাকার শিরোনাম দেখে মোটেও হতচকিত হবেন না । এতটা ধৃষ্টতা কিংবা এলেম আমার নেই । তবে আজ আমার মন শুধু ঘুরপাক খাচ্ছে তাঁরই চারপাশে । তাই কিছু স্মৃতি রোমন্থন আর কিছু আত্মনিবেদন । তবে প্রথমেই স্পষ্ট করে দেওয়া উচিত যে আমি মাহির ফ্যান নই । মনে আছে নব্বইয়ের দশকের গোড়ার দিকে তখন ম্যাট্রিক পরীক্ষার জন্য তৈরি হচ্ছিলাম । আমার অগ্রজ তখন বাইরে চাকরি করত । একবার ডাক মারফৎ ক্যালেণ্ডারের মতো দু ’ টো বিশাল মাপের ছবি পাঠালো । একটায় ছিল তখনকার মন্ত্রীসভার সদস্যদের ছবি আর অন্যটাতে ছিল তখনকার ভারতীয় ক্রিকেটারদের ছবি । খুলে দেখে খুব ভালো লাগলো । ইতিমধ্যেই এই দু ’ টো বিষয়ে আমার কিছুটা ‘ পছন্দ ’ তৈরি হওয়া শুরু হয়েছিল । তাই ছবি দেখে সেই সব ক্রিকেটারদের যেন অনেকটাই পরিচিত মনে হতে লাগলো । কারণ নামগুলো তো প্রায় জানাই ছিল । বাইরের জগৎটাকে চেনার , সাধারণ জ্ঞানের উন্মেষ ঘটানোর তাগিদেই সম্ভবত অগ্রজের এই কৌশল । যাই হোক , ঘরে তখন একটা ফিলিপ্স - এর রেডিও ছিল । সেই শুরু হলো চলন্ত ধারা বিবরণী শুনে শুনে ক্রিকেটকে গিলে ফেলা...
স্বপ্নের ফেরিওয়ালা