সপ্তমী অনাদি অতীত ও অনন্ত ভবিষ্যৎ যত বড়োই হোক, তবু মানুষের কাছে এক মুহূর্তের বর্তমান তাহার চেয়ে ছোটো নয় - - - - - (রবীন্দ্রনাথ ঠাকুর)। আসলে এই এক মুহূর্তের বর্তমান নিয়েই তো আমাদের বেঁচে থাকা। নাহলে আমাদের মতো আটপৌরে মানুষদের মরা বাঁচায় এই বিশাল ধরিত্রীর কী আসে যায় ? পৃথিবীর মোট জনসংখ্যার গড়ে 0.1% মানুষই শুধু জীবনে কিছু একটা ছাপ রেখে যেতে সমর্থ হোন। 99.9% এর মধ্যে থেকে আমরা কোনও ছাপটাপ রাখি না, বরঞ্চ ছাপোষা হয়েই কাটিয়ে দেই আমাদের জীবন জোড়া বিন্দাস বর্তমান। জীবনের এক একটা সময়কালের অনুভবের গ্রাফটি বড়ই বিচিত্র। যুগ পরিবর্তনের সাথে সাথে বয়সোজনিত অভিজ্ঞতার ঝুলিটিও ভরে উঠতে থাকে খুব দ্রুত। এক কুড়ি বয়স হওয়ার পর নিজেই খুঁজে পেতে বের করেছিলাম 0 বয়সের মাহেন্দ্র ক্ষণটি। দুই কুড়ি তে নিজের চাইতে নির্ভরশীল মানুষগুলোর চিন্তা এসে জড়িয়ে ধরেছিল আষ্টেপৃষ্ঠে। তিন কুড়ির বেলাটি যতই এগোচ্ছে ততই যেন আরেকটি 0-এর দিশায় পুষ্ট হচ্ছে জীবনবোধ। এবারের ব্যতিক্রমী পুজোয় যেখানে সামাজিক বিধি নিষেধের কড়াকড়ি সেখানে সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবেই এক ব্যতিক্রমী জন্মদিন এসে সবকিছু যেন কেমন ওলোটপালট করে দিল। ...
স্বপ্নের ফেরিওয়ালা