ভারত আবার এ কোন ভারতবর্ষে আছি দাঁড়িয়ে ? জানি না । জানি না আর কত দিন পারবো দাঁড়াতে এভাবে । জানি না কত দিনে হবে মূলোৎপাটনের পূর্ণাহুতি । জানি না কত দিন ধরে দিয়ে যাব নিজের পায়ে কুড়ুল মারার প্রাগৈতিহাসিক ভুলের খেসারত । আর কত দিন গেয়েই যাব - ' তুমি হে ধূর্ত সাধু হলে আজ চোর আমি অতিশয় ' । আর কত দিনে ভারত আবার হবে যে মৃত্যুঞ্জয় । জানি না ।
স্বপ্নের ফেরিওয়ালা