Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ৬

জয়শ্রী ভট্টাচার্যের কাব্য সংকলন ‘মেঘের ঘোমটায় চাঁদ’ - একটি পাঠ প্রতিক্রিয়া

  জয়শ্রী ভট্টাচার্যের কাব্য সংকলন ‘মেঘের ঘোমটায় চাঁদ’ - একটি পাঠ প্রতিক্রিয়া   “ কবিতাই আমার জীবনের সবকিছু । কবিতাই আমার প্রথম ও শেষ ভালোবাসা । কবিতার আবহে সাজানো ছিল মেয়েবেলার খেলাঘরটিও । জীবনে চলার পথে আসে অনেক সুখ দুঃখ বাধা বিপত্তি , ঘাত - প্রতিঘাত । সেই সবকেই আবেগ , অনুভূতি দিয়ে , ছন্দ রূপ দিয়ে কবিতায় গাঁথার চেষ্টা করি মাত্র । এই সংকলনের কবিতারাও ছুঁয়েছে নীল আকাশ , শ্যামল প্রকৃতি - - - । ” - সংক্ষিপ্ত এই গৌরচন্দ্রিকাতে ‘ মেঘের ঘোমটায় চাঁদ ’ নামের আলোচ্য কাব্য সংকলনের সবটুকু কথা বলে দিয়েছেন বরাক পারের কবির শহর শিলচরের কবি জয়শ্রী ভট্টাচার্য নিজেই । ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকা সৃষ্টিকে সংকলিত করতে গিয়ে এক মলাটের ভেতরে নিয়ে এসেছেন হ্রস্ব , দীর্ঘ সব মিলিয়ে মোট ১৩৯টি কবিতা । তবে ১৯২ পৃষ্ঠার এই বিশাল আয়োজনে সেরকম অর্থে কোনটিই পুরোপুরি হ্রস্ব বা পুরোপুরি দীর্ঘ কবিতা নয় । এক থেকে দুই পৃষ্ঠাতেই বজায় রেখেছেন প্রতিটি কবিতার ধারাবাহিক অবয়ব । নভেম্বর ২০১৮ তে প্রকাশিত এই সংকলনটি উৎসর্গ করেছেন তাঁর মা , বাবা , শ্বশ্রূমাতা ও শ্বশ্রূপিতাকে । যেমনটি বলে রেখেছেন গ্রন্থের ভূমি...