Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত দৈনিক নববার্তা প্রসঙ্গ করিমগঞ্জ ১৭-১১-২০২৪

তিথি যখন অতিথি

প্রকৃতি ও পঞ্জিকার নিয়ম মেনে ফের এলেনও দেবী এবার , আবার । দেখতে দেখতে যাবতীয় শঙ্কা আর টানাপোড়েন কাটিয়ে নির্ঘণ্ট মেনে ফের পুজো শেষ ! ‘ পুজো শেষ ’ বলতে কিংবা ভাবতেও বেদনায় ভরে ওঠে মনটা । তৃতীয় কিংবা চতুর্থ দিন থেকেই কেমন এক বিমর্ষতা , এক মন খারাপের সুর বেজে ওঠে অন্তর জুড়ে । এতগুলো বছর ধরে এই একই অনুভূতি । আমার শুধু নয় , আপামর পুজোপ্রিয় মানুষের , উৎসবপ্রিয় মানুষের । পুজোর সমান্তরাল অনুষঙ্গ উৎসব যদিও স্থান বিশেষে এবং জন বিশেষে এবার তারতম্য ঘটেছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে । এই পর্বটুকু আপাতত সরিয়ে রাখলে এবারের অর্থাৎ ২০২৪ - এর পুজোর সেরা নায়িকা কিংবা খলনায়িকা যদি বাছতে হয় সে নিঃসন্দেহে এবং অবিসম্বাদিতভাবেই হচ্ছে ‘ তিথি ’ । এভাবে দেবদেবীকেও পিছনে ফেলে দিয়ে তিথির এই ট্র্যাজিক হিরোইন কিংবা খলনায়িকা হয়ে ওঠা একেবারেই অনভিপ্রেত যদিও ইতিহাসে তা বিরল নয় মোটেও । প্রতিটি মানুষ এবং বিশেষ করে পূজার উদ্যোক্তা ও পুরোহিতমশাইদের বলতে গেলে তিথি এবার একেবারে নাকানিচোবানি খাইয়ে দিয়েছে । পুজো থেকে উৎসবে নিজেকে জড়িয়ে নিতে অনেকেরই কষ্ট হয়েছে যদিও কিছু পারিবারিক , কিছু সামাজিক দায়বদ্ধতার জেরে বেরোতে ...