৯ম সংখ্যা অনুরণন - একটি সার্বিক পর্যালোচনা বিদ্যুৎ চক্রবর্তী । গায়ে গতরে ক্ষুদ্র বলেই নাম তার লিটল ম্যাগাজিন বা ছোটপত্রিকা । অন্যথায় বিষয় বৈচিত্রে , জ্ঞানে - গভীরতায় এক একটি ছোট পত্রিকা নিঃসন্দেহে মহীরুহসম । কিছু সংখ্যক ছোট পত্রিকা আবার জন্ম লগ্নেই বিশালবপু । মধ্য অসমের নগাঁও শহর থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘ নগাঁও বাঙ্গালী সম্মিলনী ’ র বাৎসরিক সাহিত্য পত্র - অনুরণন এর নবম সংখ্যা । ২০০৯ সাল থেকে বিশেষজ্ঞ সম্পাদক শংকর দাস - এর সম্পাদনায় অব্যাহত আছে অনুরণনের পথ চলা । কলেবরে অনুরণনের পূর্ববর্তী সংখ্যাগুলোকেও ‘ছোট পত্রিকা’ হিসেবে চিহ্নিত করা যায়নি, এবারেও না। বিষয়গত প্রাচুর্যে এবং মানগত উৎকর্ষতায় অনুরণন বরাবরই ওজনদার। তবে এবারের বিশেষ সংখ্যা অনুরণন সার্বিক রূপেই এক অনন্য ঐতিহাসিক দলিল হিসেবে সযত্নে রক্ষিত থাকবে ভবিষ্যতের গ্রন্থাগারে । নগাঁও বাঙালি সম্মিলনীর ১২৫ বছরের স্মারক হিসেবে প্রকাশিত ২৫৬ পৃষ্ঠার এই সাহিত্য পত্র এক কথায় নগাঁও শহর এবং সম্মিলনীর এক স্পষ্ট দর্পণ। বর্তমান সময়ের ডাকসাইটে সব লেখক ও সাহিত্যিকের অনবদ্য লেখায় সমৃদ্ধ অনুরণন তাই অচিরেই গবেষকবৃন্দের এ...
স্বপ্নের ফেরিওয়ালা