Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক 02-08-2021

মোহনপুরি বাস

আষাড়ের মাঝামাঝিতেই জলে টইটম্বুর উপত্যকা । অফুরান বৃষ্টিধারা ঝরেই চলেছে শ্রাবণের ধারার মতো । তিতিবিরক্ত হয়ে ওঠে নাজেহাল পথিক। শহর জুড়ে জলজট। থইথই রাজপথে স্তব্ধ জীবনযাত্রা। ওদিকে ‘ছাতা কাঁধে, জুতা হাতে ভ্যাবাচ্যাকা মূর্তি’ সব পথচারী গ্রামবাসী। বাটে ঘাটে, পথে হাটে যেন মাছেদের রাজত্ব। উপচে পড়া জলধারায় নাস্তানাবুদ জীবন। শিলচর শহরতলি থেকে মোহনপুরের নিত্যযাত্রী মন্দিরা। শিক্ষকতার চাকরির হ্যাপা প্রচুর। সরকার বাহাদুরের নিত্য নতুন ফরমানে ব্যতিব্যস্ত দিনযাপন। সবকিছু সামলেসুমলেও দিনশেষে করিৎকর্মা সরকার আর নিজের ভাগ্যকেই পুরো কৃতিত্বটা দেয় মন্দিরা। সরকারি চাকরি করে সত্য মিথ্যার মিশেল বানিয়ে উঠতে বসতে সরকারের মুণ্ডপাত করাদের দলে নেই সে। ‘আইন, আইন দিদিমণি। যাইতামগি’ - মন্দিরাকে বাসস্ট্যাণ্ডে দেখেই হাঁক পাড়ে মোহনপুরগামী বাসের হ্যাণ্ডিমেন ফকরুল। অসম্ভব রকমের ছটফটে ধরণের ছেলে এই ফকরুল। সদাহাস্য কিন্তু  অশান্ত, চঞ্চল। একদিন তাকে লুকিয়ে লুকিয়ে সিগারেট খেতেও দেখেছে মন্দিরা। সে খাক। মন্দিরার তাতে কী ? মন্দিরা এগিয়ে যায় বাসের দিকে। ভালো করে তাকিয়ে দেখে সাকুল্যে চার থেকে ছ’জন যাত্রী বসে রয়েছেন বাসে। অর্থ...