Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ৮৪

-পাঠকের দৃষ্টিতে- ‘বাংলা ছোটগল্পে বৈচিত্র্যের সন্ধান’

শিরোনামেই প্রতীয়মান এই গ্রন্থের আলোচ্য বিষয়বস্তু। বিশাল ২৬৪ পৃষ্ঠার এই সম্পাদনা গ্রন্থে সন্নিবিষ্ট হয়েছে ৪১ টি মূল্যবান আলোচনাত্মক নিবন্ধ যার প্রতিটি রচনাই বিষয়ের আধারে লিখিত এবং অবশ্যপাঠ্য। ১১১ বছর আগে ছোটগল্প নিয়ে এইচ জি ওয়েলসের মন্তব্য থেকে শুরু করে ছোটগল্পের রূপরেখা, বিস্তার ও বিবিধ আলোচনার মাধ্যমে সাত পৃষ্ঠা জোড়া মূল্যবান ভূমিকা লিখেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য। এখানেই গ্রন্থের নান্দীমুখ। ‘নিবেদন’ শিরোনামে দুই যত্নবান সম্পাদক অরূপ পাল ও নিত্যানন্দ দাস সংক্ষেপে লিপিবদ্ধ করেছেন এই গ্রন্থ - সৃষ্টির উদ্দেশ্য ব্যাখ্যা। গ্রন্থের প্রতিটি রচনাই তত্ত্ব ও তথ্যে ভরপুর এক একটি দলিল। স্বতন্ত্র আলোচনার কোনো সুযোগও নেই আর এখানে সেই পরিসরও নেই। একমাত্র গ্রন্থ পাঠের মাধ্যমেই পাঠক হৃদয়ঙ্গম করতে পারেন তার আস্বাদ। গ্রন্থের প্রথম রচনা - “পাঠককেন্দ্রিক সাহিত্যতত্ত্বের দর্পণে রবীন্দ্রনাথের ‘দেনাপাওনা’ , ‘ অতিথি ’ ও ‘কাবুলিওয়ালা’ ছোটগল্পের পাঠ বিশ্লেষণ”। লেখক ড . অজিতকুমার সিংহ। এরপর একে একে আসছে নিত্যানন্দ দাস - এর “ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ পোস্টমাস্টার ’ : একটি বিশ্ল...