সেই লেজঝোলা পাখিটি এসে আজও আচ্ছন্ন করে মনগহিন। আমি ফিরে পেতে চাই সেই তন্ময় সকাল মাটির দাওয়ার সেই সুখযাপন কাল। রাত প্রথমের আসর - নাম সংকীর্তন আর ছলছল চোখে কৃষ্ণপ্ৰেম গাথা জীবন রে তুই কোন প্রেমেতে রইলি বাঁধা ? জলছবিতে রইল গাঁথা সেই কথাটি মন চলে যায় অহর্নিশি মাটির মেঝে, শান্তিপুরি কিংবা শীতলপাটি। কে তুমি আজ জড়াও বাঁধনে আমার মন বাঁধা নিজ নিকেতনে আমার দিন বাঁধা যে সঙ্গোপনে আবোলতাবোল ছন্দ বাঁধি আপন মনে এই তো আমার সুখ, এই তো আমার চলা ইচ্ছেনদীর পাড়ে বসে শেষ কথাটি বলা গাছপাখি হব পরজনমে - তোমারই অঙ্গনে।
স্বপ্নের ফেরিওয়ালা