Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৬২

সন্ধ্যাতারা

ওপারে একদিন - মাথায় রেখে সন্ধ্যাতারা আল ধরে ছুটছি আলী সাহেবের সড়ক ধরব বলে । এমন সময় পেছন থেকে - কে যেন ? ফিরে দেখি শ্মশ্রুগুম্ফবিহীন স্বয়ং আলী সাহেব এসে প্রায় ছুঁয়েই ফেলেছেন আমাকে - বললেন - এই ধূপছায়াতে ছুটছ কোথায় ভায়া ? আমাকে তখন বোবায় ধরেছে , নৈঃশব্দ্য আবৃত আমতা আমতা করে বললাম - জলে ডাঙায় । চমকে উঠি ততক্ষণে , একী বললাম আমি ? এ দ্বন্দমধুর শব্দযুগল - এ যে অবিশ্বাস্য ।   ধুতির কোঁচাকে আরোও খানিকটা উঠিয়ে নিয়ে ময়ূরকণ্ঠী ফতুয়া পরে আলী সাহেব হনহন । আমিও মেলাই পা , কথায় কথায় আঁধার বাড়ে বাড়ে কথার চতুরঙ্গ , আলী সাহেবের মুখে তখন একের পর এক চাচা - কাহিনি , নানান অনুষঙ্গ । বললেন - আমি একটু চালাই পা বড়বাবুকে সঙ্গে নিয়ে টুনি মেম - এর বাড়ি যাব । সেখানে বসে তুলনাহীনা শবনম । আমার নামে কী জানি কী মারছে রাজা উজির ধরতে হবে তার বেবাক ফন্দিফিকির ।   বহুদূর এগিয়ে গেছেন আলী সাহেব আমি সন্ধ্যাতারার আলোর ছটায় - ছুটছি অফুরান জোর দিয়ে যাই হাঁক - হে মহীয়ান … । আমি জড়িয়ে পড়ি অস্ফুট কিছু নির্বাক শব্দবন্ধে ঘেমে নেয়ে ভেঙে যায় ঘুম …… আমার স্বপ্নচোখের তারায় শুধু এক অবয়ব সত্যদ্রষ্টা , যুগদ্রষ্টা ,...