Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৮

মিলন মেলা

মিলন মেলা   দিন বা রাত্র - যত্রতত্র ভুলের ডামাডোল জীবনটা নয় ছন্দে গাঁথা হতেই পারে গোল ।   ছন্দবিহীন যাত্রাতরী আমরা সবাই যাত্রী জীবন খাতায় হিসেব মেলাই আস্ত দিবস রাত্রি ।   চলার পথে আসতে যেতে চেনামুখের সারি তোমার কাছে রোজনামচায় ইচ্ছে করেই হারি ।   ঈর্ষা মানায় জান যদি ভালবাসার কদর কী দরাজ হৃদয় জানে না তো আপন কী আর পর কী ।   তোমার বৃত্তে নিত্য ওড়ে তোমার বিজয় কেতন তাইতো তোমার অগোচরেই বিশ্বধারার চেতন ।   বন্ধু আমার , সুখ পারাবত তোমার কাছেই আছে তাই তো আমি বৃত্ত ভেঙে ছুটব তোমার কাছে ।   স্বপ্নে আমি মাতব যেদিন বৃত্ত ভাঙার খেলায় দেখব সেদিন সব চেনা মুখ স্পষ্ট ‘ নোয়া ’ র ভেলায় ।   জীবন পথের সব ক ’ টা দিন ভাঙাগড়ার খেলা ইচ্ছে আমার দিন শেষে তাই বসাই মিলন মেলা ।   আমার বুকে বাজবে যেদিন তোমার হৃদয় ছন্দ ধন্য আমার কাটবে সেদিন সব দ্বিধা সব মন্দ ।   বিশ্বের সব হৃদয়তন্ত্রী বাজুক উঠে এক তানে মিলন মেলায় মাতব – আশা , বন্ধুত্বের জয়গানে । ...