অপাংক্তেয় ভোলানাথ দুর্গা মায়ের আরাধনায় মত্ত মর্ত্যবাসীগণ জমকালো সব পদ্য লিখে দুর্গা পূজেন কবিগণ । অঙ্গ শোভায় সাজায় দুর্গা সঙ্গে লক্ষ্মী সরাই সব কার্তিক আর গনশা সাজেন কবির কলম গায় আজব । মোক্ষ লাভের আশায় কবি করেন দুর্গা বন্দনা ঘরের মেয়ে উমার ছলে এ কারসাজি মন্দ না । কিন্তু এমন সুখের দিনে অপাংক্তেয় ভোলানাথ খবর রাখেন ক ' জনা তাঁর তিনিই কিন্তু বিশ্বনাথ । গগনচুম্বী দুর্গা গড়ে কুমোর কুড়োয় বাহবা করযোড়ে ভক্ত সারি লুটায় পথে কেহ বা । লক্ষ টাকার মূর্তি পরে একচিলতে কোনায় ঠাই তাতেই তৃপ্ত ভোলা শংকর মিটছে দায় তো আর কী চাই ? আগমনির আগমনের ঢাকে কাঠি পড়ল যেই মর্ত্যলোকের সব ভোলারা তৎক্ষণাৎ যে হারায় খেই । কী করে যে ফুটবে হাসি আপন জনের মুখখানায় মাথার উপর গন্ধমাদন কী করে যে মেটায় দায় । আকাশ বাতাস মেতেছে আজ হৈ - হুল্লোড় রঙ বাহার কেউ জানে না নেপথ্যে কোন স্বেদ বিন্দু ঝরছে কার । ব্যর্থ কবির ছন্দে ভাষায় নানান রূপে ...
স্বপ্নের ফেরিওয়ালা