ভারততত্ত্ব বা Indology শব্দটি মহাভারতের মতোই বিশাল । ভারত দেশের যাবতীয় ইতিহাস , শিল্প , সাহিত্য , সংস্কৃতি , জ্ঞান - বিজ্ঞান , জন ও ধন সম্পদ , ভারতীয়তার মূল্যবোধ , আধ্যাত্মিকতা , ভাবাদর্শ , চিন্তাধারা , ব্যুৎপত্তি ইত্যাদি যাবতীয় ভাবধারার অধ্যয়ন , বিশ্লেষণ , কর্ষণ ও অনুসরণই হচ্ছে ভারতীয়ত্ব । সেই ভারততত্ত্বের উপর ঐতিহ্য সংস্থা ফাউণ্ডেশন , গুয়াহাটি থেকে প্রকাশিত হয় বহুভাষিক গবেষণাপত্রের সাময়িকী ‘ ঐতিহ্য The Heritage’. বছরে দু ’ টি সংখ্যা । সদ্য প্রকাশিত হয়েছে সাময়িকীর তেরোতম সংখ্যা । ২০২২ এর প্রথম সংখ্যা - দোলযাত্রা সংখ্যা মার্চ - এপ্রিল । ঐতিহ্য ফাউণ্ডেশনের পক্ষে প্রকাশক ডঃ পান্নালাল গোস্বামী । মুখ্য সম্পাদক ডঃ নন্দিতা ভট্টাচার্য গোস্বামীর তরফে ভেতরের শেষ প্রচ্ছদে সম্পাদকীয়ের ধাঁচে সংখাটির সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আছে । তিনটি ভাষায় ( ইংরেজি , বাংলা ও অসমিয়া ) মোট বারোটি গবেষণাপত্রের সমাহারে এক অত্যন্ত উচ্চমানের এই সাময়িকীর এ সংখ্যায় আছে ছ ’ টি ইংরেজি এবং তিনটি করে বাংলা ও অসমিয়া বিষয়ভিত্তিক অধ্যায় । গবেষণাপত্রের নির্ধারিত করে দেওয়া ধাঁচ অনুযায়ী প্রতিটি অধ্যায়ে আছে ...
স্বপ্নের ফেরিওয়ালা