‘ আব্বাজানের হাড় ’ গ্রন্থটি গল্পকার দেবব্রত চৌধুরীর প্রথম গল্পসংকলন । মোট বারোটি গল্পের সমাহার এই সংকলনটি । আলোচ্য গল্প ‘ আব্বাজানের হাড় : একটি প্রামাণ্য দলিল ’ এই সংকলনের অন্যতম গল্প । গল্পের বিশদ আলোচনায় যাবার আগে অচ্ছেদ্য প্রসঙ্গক্রমে একবার চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে গ্রন্থের ভূমিকায় , যেখানে ‘ আমার কথা ’ শিরোনামে গল্পকার খোলামেলা ভাবে মেলে ধরেছেন নিজেকে । গল্প সৃষ্টির গোঁড়ার কথায় এমন কিছু তথ্য আমরা দেখতে পাই যেখানে আলোচ্য গল্পটির সৃষ্টি রহস্যও হয়তো খুঁজে পাওয়া যেতে পারে - ‘বাবা আর মার মধ্যে খুঁজে পেয়েছিলাম হরিহর আর সর্বজয়াকে। চা বাগানের একজন সাধারণ কর্মচারী আমার বাবার জীবনভর ছিল না কোনও উচ্চাভিলাষ। আটপৌরে জীবনে তাঁর একমাত্র আড়ম্বর ছিল যাত্রাপালা ও চা বাগানের মঞ্চে নাট্যাভিনয়ের শখ শৌখিনতা। ... এই বাবাকে নিয়ে একটা গল্প লিখার খুব ইচ্ছে ছিল আমার । কিন্তু কেন জানি, হয়তো এত আপন, এত প্রত্যক্ষ, এত আত্মার আত্মজন হবার জন্যই কিনা, তিনি আমার ধরার মাঝেই অধরা থেকে গেলেন। তবুও বলি, মনের খুব অজান্তেই হয়তো, নিজের লেখাগুলোর পুনর্পাঠকালে আবিষ্কার করি - আমার বাবা মা আমার কোনও কোনও গল্পের ...
স্বপ্নের ফেরিওয়ালা