তার শিউলিগন্ধা শীতল পরশ জুড়ে লেখা ছিল এক প্রত্যাখ্যানের প্রস্তরলিপি অথচ সে নিজেরই হাতে লিখে রেখেছিল ঝরনাধারায় নিজেরই ভাগ্যলিপি , কুয়াশার গায়ে । কতটা আয়ুষ্কাল নিয়ে কুয়াশার জন্ম হয় ? লিপি তাই অচিরে ফুরিয়ে যায় পথ বদলায় ভাগ্যলিপি , রং বদলায় প্রেম । শিউলি এখনো ফোটেনি বিলাসী বাগানে বনানী বিজনে গন্ধবিভোর ভ্রমর আসে যায় । কেউ আকাশনীলে বহুদূর উড়ে যায় গন্ধবিহীন কুয়াশারই মতো কেউ সন্ধে হলেই রোজ , তাহাদের নামে শিউলি তলে তারাদের দেখে , আকাশপ্রদীপ জ্বালে ।
স্বপ্নের ফেরিওয়ালা