Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ১

‘উড়ান’ - মনোমোহন মিশ্র

মনোমোহন মিশ্রের ‘ উড়ান ’ - একটি ভিন্ন স্বাদের কাব্য সংকলন     হাতে এল কবি, সাহিত্যিক মনোমোহন মিশ্রের কবিতার বই ‘উড়ান’। প্রকাশিত হয়েছিল জুলাই ২০১১ তে। প্রচ্ছদ থেকে শুরু করে শেষ পৃষ্ঠা অবধি ‘উড়ান’ এক অনবদ্য সংকলন। প্রথম প্রচ্ছদ ওল্টাতেই লেখকের অতি সংক্ষিপ্ত পরিচয়। ‘উড়ান’ এর সম্পাদনা জয়দীপ বিশ্বাস, গ্রন্থনা কবি নিজে। কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন ‘বরাক উপত্যকা তথা বাংলার বিশিষ্ট কবি শক্তিপ্রদ ব্রহ্মচারীর স্মৃতির উদ্দেশে’ । মুখবন্ধ লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক তপোধীর ভট্টাচার্য। তাঁর কথায় - মনোমোহন মিশ্রের এই সংকলনটি বুঝিয়ে দেয় যে তিনি সাম্প্রতিক জীবনের বিভিন্ন বৈপরিত্য সম্পর্কে যেমন সচেতন তেমনি তাঁর উৎসকেও তিনি ভোলেননি। - - - - - - - চারদিকে ব্যপ্ত কদর্য কোলাহলের মধ্যে নিজস্ব ভাবনা ও কল্পনার পরিসর তিনি খুঁজে পেয়েছেন - বিশিষ্ট এই মনোভঙ্গিই ‘উড়ান’ এর মুখবার্তা। সম্পূর্ণ গ্রন্থটিকে কবি সুস্পষ্ট তিনটি ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগটিতে আছে ব্যতিক্রমী ধারায় লিখিত ঊনিশটি কবিতা। শিরোনাম মিশ্রভাব কবিতা। ব্যতিক্রমী অর্থে - প্রতিটি কবিতার প্রতিটি লাইনের শুরু, মধ্যভাগ অথবা শেষের অক্ষরগুলোকে উপর ...