Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২০২

শুভ সুন্দর

কিছু অস্থির সময় এসে ধারণা পাল্টে দেয় কখনো , বুদ্ধিভ্রষ্ট ক্ষণে বেজে ওঠে ভুলের দামামা। লজ্জার কালো আবরণে সত্য থেকে যায় আড়ালে ,   অন্তরে জমা হয় যুগ যুগ ধরে।   জ্বলন্ত মিথ্যার মোড়কে অধরা সত্য মাথা কুটে মরে আক্রোশে। কখনো সুপ্ত কথার তোড়ে প্রতিবাদে ফেটে পড়ে বিদ্রোহী সত্ত্বা ,   থমকে থাকে সময় তখন।   অবশেষে নতুন ভাবনা এসে খুলে দেয় নতুন চলার পথ - নতুন যাপন কাল। পলি জমে জমে পোক্ত হয় মনন ক্ষমা এসে দূর করে যত অভিমান   বেজে ওঠে জীবনের শুভ সুন্দর গান।