Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৮৮

কবি তোমাকে

জানো কবি, আজ সকাল থেকেই গুমোট হয়েছে আস্ত নীলাকাশ, এ কোন ঝড়ের পূর্বাভাস ? আমারও মনগগনে দাপিয়ে বেড়ায় মন খারাপের অনন্ত সব কথা তোমার রিক্ত জীবন গাথা। ব্যর্থ আমার অসহায় রঙ তুলি  অধরা সব ছিন্ন পাতার মতো পড়েই আছে শূন্য ইজেল যত।  জানি জানি সুখ যাপনে নেই তুমি আজ এ নিকষ আঁধার দিনে তাই সাজাই অর্ঘ্য, তোমারই গান গাই।  তোমার ছবি, তোমার গানে  যাই হারিয়ে মুহুর্মুহু বন্দি কারায় মৃত্যু যাপন বিশ্বে জীবন ধারায়।  দুঃখে তোমার জীবন গড়া যুগান্তরের দুখু মিঞাঁ কবি আজ জন্মদিনে আঁকি তোমার ছবি।