Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ১৩৭

রহস্যের মায়াজালে প্রেম ‘ক-লৌম-এ ছায়ামানবী’

১২৪ পৃষ্ঠাজোড়া উপন্যাসের কোনও ভূমিকা নেই । তবে সেই ঘাটতিটুকু পুষিয়ে দিয়েছে দুটি ব্লার্ব এবং শেষমলাটের বাখান । সেই সূত্রেই এগোনো যায় আলোচনার পথে । কেমন এই উপন্যাসটি ? প্রশ্নে প্রশ্নেই এর উত্তর আছে প্রথম ব্লার্বে - ‘ কে এই ছায়ামানবী ? শেষ পর্যন্ত ঋষির জীবন কোন খাতে বইল ? - আদ্যন্ত প্রেমের উপন্যাস হলেও অন্তঃসলিলা এক রহস্যের মায়াজাল এ কাহিনির প্রাণস্বরূপ । ছায়াঘেরা রহস্য , কখনও নির্মল শাশ্বত প্রেম , কখনও দুর্বার শরীরী ফাঁদ , কখনও কোমল ভালোবাসায় ভরে থাকা মুহূর্তকথা , প্রত্যাখ্যান , সমস্যা , মন খারাপের প্রহর , আনন্দঘন বেলা ইত্যাদি সব ছাপিয়ে এক চিরন্তন প্রেমের উপাখ্যান এই উপন্যাস । ’ - আলোচকের দায় এখানেই সারা হয়ে যায় । তবু এগোতে হয় অন্দরে , খননে যদি বেরিয়ে আসে আরোও আরোও মনিমুক্তা । এবং আসেও। দ্বিতীয় ব্লার্বে লেখক পরিচিতি । তাঁর লেখালেখির বিস্তৃত ব্যাখ্যা আছে এখানে যদিও যে কথাটির উল্লেখ নেই অথচ থাকা প্রয়োজন - অন্তত উত্তরপূর্বের এই সাহিত্যবিশ্বের প্রত্যেক পাঠকের - তা হল লেখক , ঔপন্যাসিক সুস্মিতা নাথ এই সাহিত্যবিশ্বেরই একজন । তাঁর প্রকাশিত লেখালেখির বিষয়ে দ্বিতীয় ব্লার্বে বহু তথ্য...