Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৪০

ধূসর বসন্ত

ঘুমিয়ে আছে কেউ পরম নিশ্চিন্ততায় কেউ প্রস্ফুটিত হচ্ছে রোজ একটু একটু করে যেন ফুলের হাটে বিকোবে উঁচু দরে , আমি তিলে তিলে পুড়ছি পলে পলে হাটে আমার প্রবেশ বন্ধ হয়েছে কবেই আমি ব্রাত্য হচ্ছি রোজ একটু একটু করে ।   সামনে কারো কুসুমে কুসুমে বসন্ত আগত দ্বারে অসীম আকাশে কাঙ্ক্ষিত সুখমুখ দুই চোখে কারো অপার সুখের হাতছানি , আমার বসন্ত ধূলি ধূসরিত পথ ধরে আজ ছেয়ে রাখে ইতিহাস নিশিদিন আমারও তো হাতে ছিল একদিন সেই হাতখানি ।   কোন সে ছলনাময়ী , কার সুখে আমার মরণ একদিন সব কথা লিখা হবে ইতিহাসে নক্ষত্র আলোকছটায় ধরা দেবে ধরাধামে , ততদিনে ধরা হতে মুছে যাবে সব নাম বসন্ত শেষে ঝরে যাবে যত প্রস্ফুটিত কুসুম কেউ আর ফেলবে না অশ্রু আমাদের নামে ।