Skip to main content

Posts

Showing posts with the label অনুবাদ গল্প - ৬

সময়

প্রবীণ খুড়ার কথাটি পরিবেশ গহিন করে তুললো । নেশা হলে প্রবীণ খুড়া মাঝে মাঝে কথা বলেন । হাসান । যখন দার্শনিকের মতো কথা বলে মানুষটি ডুকরে ওঠেন , তখনই জানা যায় , নেশা তুঙ্গে উঠেছে । মানুষটিকে লক্ষ করলাম । সময় শরীরের সৌন্দর্য - সম্পদ অনেকটাই কেড়ে নিয়েছে । কিন্তু মনের বল এখনো অটুট আছে বোধ হয় । সেজন্যই কিজানি পাঁচ বছর বয়সের শিশু , কিশোর ও সফল যুবক যুবতি থেকে শুরু করে মাঝবয়েসি পর্যন্ত সব বয়সের লোকের সঙ্গে সমানভাবে মিলে যেতে পারে ন । ছোট বেলাতেই দেখা চেহারা এবং এখনের চেহারাটি মিলিয়ে দেখলাম । মানুষটি নাটক পাগল । নাটক বলতে ঘর বাড়ি , আহার নিদ্রা সব যেন ভুলে যান । মিষ্টি গায়ের রং, আশায় উদ্দীপ্ত দুই চোখ , পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার সুঠাম কমনীয় শরীরটি ? কোথায় ?? চোখের সামনেই কীভাবে পরিবর্তন হয়ে যায় । এহ্ ‌, মনটি খারাপ করছি কেন ? আমিও কি একই আছি ? আমাকে দেখার সঙ্গে সঙ্গে প্রবীণ খুড়াও কি বলছিলেন না - - আরে , আমার সেই বাচ্চা মেয়েটি কত বদলে গেল । পঁচিশ বছর । সম্পূর্ণ পঁচিশ বছর পর এই জায়গাটিতে এসেছি । অফুরন্ত আশা আর সীমাহীন উৎকণ্ঠা আমাকে ভেতরে ভেতরে চঞ্চল করে তুলেছিল । সমাজে বেঁধে দেওয়া বয়স...