Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৮৮

অকাল সূর্যাস্ত

  অকাল সূর্যাস্ত আজ আচমকাই বিপর্যস্ত চরাচর ঝাড়া হাত পা হবো কথা ছিল - সন্ধেবেলা। দুপুরেই ভেসে এল অমোঘ নিদান বজ্রনিনাদ ঘোষণায় শুরু হলো বিনা মেঘে অকাল বজ্রপাত। আজ বিকেলেই সূর্যাস্ত - অকাল বেলায় রইল পড়ে ঘর গোছানো অসমাপ্ত - শেষ তুলির টান। হোক তবে তাই , বাঁধব নতুন ঘর - আগামী সকাল বেলায়। বলবে সে ঘর - নিটোল যে ছিমছাম যাইনি তো ফুরিয়ে , রয়েই গেছে ঢের রংদানির ওই রং আর - ভেলকি দেখানো তুলি রকমফের।