Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত ২০২৩ শারদীয় সংখ্যা 'সংযোগ'

আত্মপ্রকাশেই পথপ্রদর্শকের ভূমিকায় ‘সংযোগ’

‘ বাংলা সাহিত্য সভা , অসম ’ । এ রাজ্যের বাংলা সাহিত্য , সংস্কৃতির ধারক ও বাহক যাঁরা , তাঁদের কাছে এক বহুপ্রতীক্ষিত অরাজনৈতিক সংগঠন । আপন পরিমণ্ডলে সহচরী ভাষাসমূহের যখন সরকারি পৃষ্ঠপোষকতার সুবাদে সুদৃঢ় হচ্ছে ভিত তখন একটি সার্বিক সংগঠন না থাকায় এতদিন ধরে ক্রমান্বয়ে পিছিয়ে পড়তে হচ্ছিল বাংলা ভাষা সাহিত্যের চর্চা, প্রচার ও প্রসারকে। দীর্ঘ কালের প্রতীক্ষার অবসানে অতঃপর গঠিত হল অসমের বাংলা ভাষাভাষীদের অতি আপন ‘সাহিত্য সভা’। সবে দু’বছর পেরিয়েছে এই সংগঠন। নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও সময়োপযোগী চিন্তাভাবনার ফলশ্রুতিতে ইতিমধ্যেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে শুরু হয়েছে শুভযাত্রা। এই যাত্রাপথের শুভারম্ভে সভার প্রথম রাজ্য সম্মেলন উপলক্ষে মার্চ ২০২৩-এ প্রকাশিত হয় সভার মুখপত্র তথা সাহিত্য পত্রিকা ‘সংযোগ’। প্রকাশিত হতে হতে অবশ্য তা আর পত্রিকা হয়ে না থেকে পরিণত হয়েছে এক বিশাল সাহিত্য সম্ভারে, ধারে ও ভারে এক পূর্ণাঙ্গ গ্রন্থে। আর এতেই প্রমাণিত হয়ে যায় যে ‘সংযোগ’ হচ্ছে দীর্ঘ দিনের খরার শেষে তৃষ্ণাবারির আত্মপ্রকাশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খোলামেলা হাতে কলম ধরেছেন বিশাল সংখ্যক কবি, লেখকরা। স্বভাবতই দী...