Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩২৩

বাতায়ন সুখ

জানালা তো খোলা ছিল তবু সেই সুখমুখ দেখা হল কই ? বেঁচে থাকা সার হল বাতায় নে চোখ আর রাখা হল কই ?   মাটি চাই মাটি চাই রাশি রাশি হাহাকার যাপিত জীবন, পলকা অতীত যার বাতায়ন সুখ তার থাকে আর কই ?   দিন আনি দিন খাই অকুলান দিনমান রাতভর শোক, শীতাতপে নাজেহাল বাতায়নে চোখ রাখি সেই সুখ কই ?   কেউ কি দাঁড়িয়েছিল কোনোদিন হাত রেখে গরাদের গায় ? চোখ যার নেই তার বাতায়নে কার মুখ জানা হল কই ?   পারানির কড়ি যত একে একে নিঃশেষ ভিত বীতশোক একদিন সব শেষ  আজীবন বাতায়ন খোলা থাকে কই ?