মনীষা অর্থে প্রজ্ঞা , প্রতিভা । তবে এখানে মনীষা হল কবির মানসী । কবি শতদল আচার্যের সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ ‘ মনীষা ও তারপর ’ । প্রকাশিত হয়েছে কবির ‘প্রিয় সেপ্টেম্বর’-এ। আধুনিক কবিতার ধারায় পুষ্ট এমন এক পরিপাটি , নিটোল প্রেমের কবিতার সমাহার শেষ কবে পড়া হয়েছে তা অজানা । প্রেমের কবিতা বরাবরই এক ধোঁয়াশা । কবি শতদলও এর ব্যতিক্রম নন । কোথাও লাগামহীন আবার কোথাও রহস্যের আবেশ । আসলেই প্রেমের কবিতা এমন হয় । পাঠককেই বুঝে নিতে হয় সারাংশ । সিদ্ধান্তে আসতে হয় নিজের মতো করে । ৬৮ পৃষ্ঠার এই সংকলনের ৫৮ পৃষ্ঠা জুড়ে রয়েছে মোট ৫৬টি পরমাণু থেকে পৃষ্ঠা পেরোনো কবিতা। কবিতার ফর্মাটও পালটেছে সঘন। প্রতিটি কবিতাই কোনও এক অদৃশ্য ‘তুমি’কে উদ্দেশ্য করে লিখা - ধরে নেওয়া যেতেই পারে কবির মানসী মনীষাকে। গোটা গ্রন্থ জুড়েই শুধু ‘মনীষা’ ও ‘তারপর’-এর ভাবনা। বস্তুত ৫৬টি কবিতার মধ্যে ৩৬টি কবিতার শিরোনামই শুধু ‘মনীষা’। মনীষা ১, ২, ৩...... এভাবেই এসেছে কবিতার শিরোনাম। আদতেই এক অভিনব চিন্তাধারার ফসল। সবই যেখানে মনীষাকে লিখা সেখানে কবিতার আলাদা শিরোনামের প্রয়োজনই বা কতটুকু। ফলে সংখ্যাগুলোকে পৃষ্ঠাসংখ্যা ভেবে প্রাথমিক ...
স্বপ্নের ফেরিওয়ালা