একটি পত্রিকা নিয়মিত প্রকাশ করা বড় সহজ কথা নয় । গুচ্ছের কাঠখড় পুড়িয়ে অলাভজনক এই প্রক্রিয়ায় লেগে থাকা - সে এক গভীর মননশীলতা ও গরজের আন্তরিক প্রয়াস নি : সন্দেহে এবং স্বভাবতই প্রশংসার্হ । ত্রিপুরার সাহিত্য জগতে অন্যান্য স্থানের পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলা থেকেও নিয়মিত প্রকাশিত হয়ে আসছে একাধিক সাময়িকী । সংশ্লিষ্ট সম্পাদকদের নিরলস সাধনা ও সাহিত্যমনষ্ক তাগিদকে কুর্ণিশ জানাতেই হয় । সম্প্রতি একই দিনে প্রকাশিত হয়েছে বিদ্যুৎ নাথ সম্পাদিত ‘ জ্যোতি ’ পত্রিকার ১ম বর্ষ , দ্বিতীয় সংখ্যা এবং মধুমঙ্গল সিনহা সম্পাদিত ‘ মঙ্গলদীপ ’ পত্রিকার ২২তম বর্ষ ১ম সংখ্যা । ক্ষীণতনু উভয় পত্রিকায় ধরা আছে ভাষাসাহিত্যের প্রতি এক নিরলস দায়বদ্ধতা। জ্যোতি পৃষ্ঠাসংখ্যার হিসেবে প্রথমেই আসে ‘জ্যোতি’ পত্রিকাটি। সরসপুর, কদমতলার জীবন জ্যোতি ক্লাবের সভাপতি হচ্ছেন এই এক ফর্মার স্যাডল স্টিচ পত্রিকার সম্পাদক বিদ্যুৎ নাথ। পত্রিকাটি একাধারে ক্লাবের মুখপত্রও বটে। স্বভাবতই দুটি দায়িত্ব পালন করতে গিয়ে পত্রিকায় লিপিবদ্ধ হয়েছে দুটি প্রতিবেদন। ক্লাব প্রতিষ্ঠার যৌক্তিকতা ও জনকল্যাণমূলক পদক্ষেপের বিষয়ে তুলে ধরা হয়েছে - সভাপতির ক...
স্বপ্নের ফেরিওয়ালা