Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৩২

বসন্ত ভোরাই

কোন দূর থেকে ভেসে আসে বসন্ত ভোরাই। বাজে কানে, বাজে মন মন্দির জুড়ে কত খেলা কত নহবত কথামালা। তরুশাখা কতটা ডাগর হলে ফুলে ফুলে ভরে চরাচর ? ক’টি বসন্ত পেরিয়ে এলে বৃক্ষ হয়ে বাঁচে অন্তর ? আমি বৃক্ষ হব প্রভু বসন্ত আসুক ঝেঁপে নিরন্তর।