কেউ নীরবে হেঁটে যায় সময়ের আগে টপকে যায় সাথিদের - অনন্ত পথে। কেউ সময়ের সাথে লড়ে যায় হারিয়ে না যেতে। এ বড় আজব প্রব্রাজন। মাঝেমাঝেই একাকার হয়ে যায় অবোধ্য সব নির্ধারিত নির্ঘণ্ট। সব যেন অদৃশ্য সুতোর বাঁধনে অসহায় কুশীলব , বিস্মৃত সংলাপ। কোনটা যে ঘটনা , কোনটা অঘটন কী করে বুঝি এইসব ? ফুলদলে পলকা পাপড়ির মতো ছুঁয়ে দিলেই ঝরে পড়ে অভিমানে। ঝরা পাতা ঝরে অকালে , বিস্মরণের গর্ভে তবু ধরে রাখে ইতিহাস , শেকড়ের কথা। অরণ্য জুড়ে আজ গুঞ্জন , ফিসফাস নিঃশব্দে ঝরে গেছে একটি সজীব পাতা , এই বনে তারও ছিল এক দৃপ্ত বসবাস। (১৯ মার্চ ২০২৫ তারিখে সমসাময়িক মামাতো ভাই গৌতমের মৃত্যুতে শোকাহত হয়ে)
স্বপ্নের ফেরিওয়ালা