ব্যর্থ প্রত্যাশা সেদিন আনকোরা এক পথের বাঁকে আচমকা মুখোমুখি । আড়াল খুঁজে এক জোড়া চোখ , এক জোড়া অনিমিখে - হড়পা বানে ফিরে ফিরে আসে বিস্মৃত ভালোবাসা । ব্যর্থ প্রেমের হারিয়ে যাওয়া অনন্ত প্রত্যাশা । সেদিনও নি : শব্দ পথচারণ শেষে অনুচ্চারিত হাহাকারে ধ্বনিত হয় - বিশ্বজনীন আকুতি মন্ত্র - পুনরাগমনায়চ ।
স্বপ্নের ফেরিওয়ালা