Skip to main content

Posts

Showing posts with the label গল্প ৩৭

অধরা সবুজ

জীবন বা পরিবেশ সম্বন্ধে কতখান উদাসীন অইলে এমন কুনো হঠকারী পরিস্থিতির শিকার অইতে লাগে , আইজ তার এক মোক্ষম হদিশ পাইলা দীপেন্দুবাবু । শীতর দিন। বন্ধবারে সকালো নরম রইদর আমেজ মাখিয়া একটু ফুরফুরা অইতে কার না মন চায় ? বউত ভাবিয়া চিন্তিয়া কইতে গেলে এক আনুক্কা অভিযানো বারইলা দীপেন্দু , তবে বেশি দূর কুনুখানো নায় - কাছাকাছি অউ , নূতন কিনা স্কুটি অখান লইয়া । বছরখানেক অইল দীপেন্দু তারা নূতন কিনা ফ্ল্যাটো আইয়া উঠছইন টাউনর এক কিনারো সবুজ-ঘিরা , প্রদূষণহীন এই এলাকাত । এলাকাটা খালি টাউনর অউ নায় , অবস্থিত রাজ্যসীমানারও কাছে । এর ধারো অউ আছে মেঘালয়র লম্বা সীমানা। কাছর রাজ্য থাকি নামিয়া আওয়া লম্বা পাড়র নীচদিক ঘিরিয়া ই নুতন আবাসিক এলাকা ইখান । ইনো আবহাওয়া বারোমাস অউ মধুর । শীতর সকালো কুয়াশার চাদ্দরে ঢাকা থাকে বউত সময় । গরমে পাড়র নরম , ঠাণ্ডা বাতাস আইয়া জান বাঁচায় রাস্তাবায় চলা মানুষর , আবাসিকহকলর । এলাকার রাস্তাঘাট ইতা ওখনও চিনা জানা অইছে না পুরাপুরি । তবে সরকারি ব্যবস্থায় প্রত্যেকটা রাস্তার ধারো সন্ধ্যা অইলে অউ জ্বলি উঠে ইলেকট্রিক লাইট । কিছু লাইট জ্বলে পাড়র গাতও । যারা পাড়র গাত বসতি স্থাপন কর...