দেশটা একটুখানি বসবো যে তোর পাশে সেই সুখ তো নেই এ কপালে। তীরে বসে দেখবো তরী আসা যাওয়ার রোজ পারানি , নীরবে তোর বয়ে চলা - একলা পথে ইচ্ছে আমার সাক্ষী হয়ে থাকবো বসে। রোজ সকালে সোনারোদের সঙ্গসুখে অমন যে তুই স্মিতহাস্যে থাকিস মজে সাধ কি আমার হয় না ক্ষণিক বসি , একটি সকাল তোর হাসিতেই হাসি , দিনের শেষে পাহাড় পথে এসে জোছনা এসে মিলবে সবার শেষে। আমার তো ভাই যা আছে তা , সবাই জানে সোজাসাপটা। ছোট্ট ছড়া সরল রেখায় চলে টিলার নিচের পুকুর সাকুল্যে - ওতেই আমি তৃপ্ত মানুষটা , এই তো আমার ভালোবাসার দেশটা।
স্বপ্নের ফেরিওয়ালা