Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত দৈনিক সাময়িক প্রসঙ্গ শিলচর ২৫-০২-২০২৪

বিষয়ে, বৈচিত্র্যে সংগ্রহযোগ্য ২৯/৩০ যুগ্ম সংখ্যা ‘সেবা’

যথাসময়ে , অর্থাৎ ২০২৩ সালের ১ অক্টোবর আসামের করিমগঞ্জ থেকে আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবসে প্রকাশিত হল বরিষ্ঠ নাগরিকদের প্রতি নিবেদিত ‘ সেবা ’ পত্রিকার পঞ্চদশ বর্ষ , ২৯ / ৩০ যুগ্ম সংখ্যা । এখন এই ষাণ্মাসিক পত্রিকার যুগ্ম সংখ্যাই প্রকাশিত হয় । ফলে স্বভাবতই ‘ ভারে ’ যথেষ্ট ওজনদার হয়ে ওঠে পত্রিকাটি । যুগ্ম সংখ্যার নামে একই পরিমাণ লেখালেখি সন্নিবিষ্ট করে পাঠকদের বঞ্চিত করেন না অভিজ্ঞ সম্পাদক অপর্ণা দেব । সম্পাদকমণ্ডলীতে এছাড়াও রয়েছেন প্রবালকান্তি সেন, অনুপকুমার বণিক, বনানী চৌধুরী।    ‘ ধারে ’ কেমন হল এ সংখ্যা ‘ সেবা ’ দেখে নেওয়া যাক এবার । একই সংস্থা দ্বারা পরিচালিত বৃদ্ধাবাস ‘ বেলাভূমি ’ র বছরজোড়া যাবতীয় কর্মকাণ্ডের গুচ্ছ ছবি তথা পৃষ্ঠাজোড়া প্রতিবেদন জ্যেষ্ঠ নাগরিকদের প্রতি সংস্থাটির দায়বদ্ধতা তথা গরজের পরিচায়ক । এ ছাড়াও রয়েছে দেশ বিদেশের বহু অনুষ্ঠানে ‘ সেবা ’ পত্রিকার অংশগ্রহণের বহু ছবি । সম্পাদকীয় বিন্যস্ত হয়েছে দু ’ ভাগে - ‘ চোদ্দ বছরে বেলাভূমি ’ ও ‘ পনেরো বছরে সেবা ’ । বিস্তৃত প্রতিবেদন । ভেতরের পাতায় রয়েছে দেশ বিদেশের কবি সাহিত্যিকদের বিশাল সম্ভার । পরিসরের...